গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : পদারূঢ়ব্যয়ে শুক্রে ভানুর্স্বভানুবীক্ষিতের ফলে জাতকের কলহ বা বিবাদজনিত আইন বিশেষজ্ঞের পারিশ্রমিকরূপে প্রভূত অর্থব্যয় সূচিত হবে।
বৃষ : উপপদ বা উপপদের দ্বিতীয় রাশির অধিপতি স্বক্ষেত্রেই অবস্থিত হওয়ার ফলে জাতকের পারিবারিক কারণে অধ্যয়নের বিষয়ে ব্যাঘাত ঘটতে পারে।
মিথুন : সপ্তশূন্য চক্রানুযায়ী জাতকের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তবে রক্তপাতের কোনো লক্ষণ নেই। ভালো চিকিৎসকের পরামর্শ নিন।
কর্কট : চন্দ্রের অষ্টবর্গে রেখাপাত হওয়াতে জাতকের অভীষ্ট বস্তু অর্জনের যোগ রয়েছে। সাধারণত বিদেশে চাকরির ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে।
সিংহ : জন্মরাশির গোচরস্থানে চন্দ্রের অবস্থানের ফলে জাতকের আর্থিক দীনতা দূর হবে। প্রবাসী আত্মীয়ের সাহায্যে সুখাদ্য ও উত্তম বস্ত্র লাভ হবে।
কন্যা : কেতুগ্রহের সপ্তমে রবির অবস্থানকালে জাতকের শত্রুর পরিবর্তন হবে। শত্রু বন্ধুর ছদ্মবেশে উপকারের আড়ালে অনিষ্ট করবে। সাবধান হোন।
তুলা : শূরো বহুধনভোগী নৃত্যগীতপ্রিয়ঃ সদা জাতক প্রতিনিয়ত বান্ধব-বান্ধবীদের তার প্রভূত অর্থের কারণে পরিবেষ্টিত হয়ে থাকবেন। সচেতন হোন।
বৃশ্চিক : জাতকের মনোরোগের যোগ রয়েছে। পারিবারিক টানাপড়েনে মানসিক যাতনা আপনাকে ভোগাবে। স্থির হোন।
ধনু : বিংশোত্তরী একাদশপতির দশায় দুঃস্থানাগ্রস্ত হয়ে জাতক সামাজিক অস্থিরতার শিকার হবেন। অনূঢ়া কন্যার গর্ভস্থ সন্তান বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে।
মকর : জন্মকু-লীতে বৃহস্পতি কেন্দ্রে লগড়বপতি যুক্ত হয়ে অবস্থান করায় সহসা সম্পদ বৃদ্ধি হবে। খুব শিগগিরই পুরনো রোগ থেকে আরোগ্য লাভ হবে।
কুম্ভ : জীবচন্দ্রকুজাঃ পাপা, একো দৈত্যগুরুঃ শুভোঃ নক্ষত্রের কারকতায় জাতকের অতিসত্বর পারিবারিক সমঝোতার মাধ্যমে সম্পত্তি অর্জনের যোগ রয়েছে।
মীন : রবিপাপত্বং নাত্রৈব সিংহক্ষে পাপদে অসতি, ফলে জাতকের সংসারের প্রতি বৈরাগ্য দেখা দেবে। স্ত্রীর পরকীয়ার কারণে ক্রেধের সঞ্চার হতে পারে।