কালীগঞ্জে শীতলক্ষ্যায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা ছোট-বড় প্রায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ’র ঘোড়াশাল নদীবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ’র নেতৃত্বে একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ সময় নদী দখল করে নির্মিত কালীগঞ্জের জামালপুর বাজার অংশে থাকা একটি চারতলা ভবন ও একটি দোতলা ভবনসহ ছোট-বড় প্রায় ৩৫টি অবৈধ স্থাপনার আংশিক গুড়িয়ে দেয়া হয়েছে।
অভিযানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, বিআইডব্লিউটিএ’র ঘোড়াশাল নদীবন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন।
সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন বলেন, ইতিপূর্বে অবৈধ দখলদারদের স্থাপনা নিজ থেকেই সরিয়ে নিতে ওই এলাকায় মাইকিং করা হয়েছে। তারা কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ওবায়দুল্লাহ’র নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। নদী দখল করে নির্মিত জামালপুর বাজার অংশে থাকা একটি চারতলা ভবন ও একটি দোতলা ভবনসহ ছোট-বড় প্রায় ৩৫টি অবৈধ স্থাপনার আংশিক গুড়িয়ে দেয়া হয়েছে। বাকী অংশ নিজ থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরো জানতে……..
শীতলক্ষ্যা এবং কালীগঞ্জ: প্রাচীন, মোঘল, বৃটিশ, পাকিস্তান ও বর্তমান আমল
শীতলক্ষ্যা দখল
শীতলক্ষ্যা নদীর তীরবর্তী জমি দখল: ‘আবুল খায়ের গ্রুপ’কে ২ লাখ টাকা জরিমানা
দিনে দুপুরে নদী দখলের অভিযোগ ‘আবুল খায়ের গ্রুপ’র বিরুদ্ধে
কালীগঞ্জে চার কোম্পানির দখলে ‘শীতলক্ষ্যার ১৫ একর জমি’, উদ্ধারের দায়িত্ব নিচ্ছে না কেউ!
সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরি ফসলি জমিতে, নদীর পাড় দখল করে সম্প্রসারণ
কালীগঞ্জে শীতলক্ষ্যার ৩ একর জমি ভরসা গ্রুপের দখলে
কালীগঞ্জে ‘ইকো পার্কের’ নির্ধারিত সরকারি জমি অবৈধ দখলে, পাহারায় আনসার নিযুক্ত!



