শ্রীপুরে পরিবর্তে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির সমাবেশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্থানীয় প্রশাসনের বাধায় শেষ পর্যন্ত শ্রীপুরের পরিবর্তে গাজীপুর শহরের বিএনপির সমাবেশ করার অনুমোতি দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় অনুমতি পাওয়ার পর পরই গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শুক্রবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলাভিত্তিক এ মহাসমাবেশটি হওয়ার কথা ছিল শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য স্থানীয় নেতারা গত কয়েক দিন ধরে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের অনুমতির অপেক্ষায় ছিলেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অনুমতি না পাওয়ায় দলের শীর্ষপর্যায়ের নেতারা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করে অনুমতির জন্য অনুরোধ জানান। পরে অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রশাসনের শীর্ষ তিন কর্মকর্তা পারস্পরিক আলোচনা করে শ্রীপুরের স্থান পরিবর্তন করে মহানগরের শহিদ বরকত স্টেডিয়ামে মহাসমাবেশের অনুমতি প্রদান করেন।

এজন্য বিএনপির পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দলের পক্ষ থেকেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহাসমাবেশ আয়োজনের নিশ্চয়তা দেয়া হয় বলে একেএম ফজলুল হক মিলন সাংবাদিকদের জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সদস্য-সচিব মো: সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, হুমায়ূন কবির রাজু, আব্দুস সালাম শামীম, জয়নাল আবেদীন তালুকদার, বিএনপি নেতা শাহজাহান ফকির, আহাম্মদ আলী রুশদি, সাখাওয়াত হোসেন সবুজ, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন রিজভী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button