সোলাইমানি হত্যাকাণ্ড; কালো তালিকায় আরো ৫১ মার্কিন কর্মকর্তার নাম

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সন্ত্রাসবিরোধী শীর্ষ কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কালো তালিকায় থাকা মার্কিন কর্মকর্তাদের নামের তালিকা হালনাগাদ করেছে ইরান।

শনিবার (০৯ জানুয়ারি) এই তালিকায় আরো ৫১ জন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তার নাম যুক্ত করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে এক বিবৃতি প্রকাশ করে বলেছে, জেনারেল সোলাইমানি ও তার সঙ্গীদের হত্যা করার মাধ্যমে আমেরিকা সন্ত্রাসবাদের বিস্তার ঘটানোর পাশাপাশি মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলায়মানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস ও তাদের কয়েকজন সঙ্গীকে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কাপুরুষোচিতভাবে হত্যা করে।তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জেনারেল সোলেইমানির জঘন্য হত্যাকাণ্ড সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ করে মার্কিন-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে এই মহান সেনানায়কের পথ অনুসরণ করার ক্ষেত্রে ইরানকে কোনোভাবেই লক্ষ্যচ্যুত করা যাবে না।

বিবৃতিতে আরো বলা হয়, জেনারেল সোলাইমানিকে হত্যা করার জন্য ইরানের কালো তালিকায় এর আগে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদের কয়েকজন হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন প্রমুখ। এই তালিকায় নতুন করে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে আমেরিকার সাবেক প্রশাসনের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রয়েছেন যারা নানাভাবে জেনারেল সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button