ভারত থেকে ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন। এরইমধ্যে দুই দেশের মধ্যে এ বিষয়ে ৩৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র চুক্তি হয়েছে।

কোন দেশের প্রতিরক্ষা খাতে ভারতের ক্ষেপণাস্ত্র রপ্তানির এটি প্রথম চুক্তি বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। এ চুক্তির কথা নিশ্চিত করে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডলফিন লরেঞ্জানা বলেছেন, নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে জাহাজ-বিধ্বংসী এসব ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে।

নিজেদের সামরিক খাতকে আধুনিকায়নের জন্য ৫৮৫ কোটি ডলারের একটি পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে ফিলিপাইন। দেশটি সামরিকখাতকে যুগোপযোগী করতে যুদ্ধের পুরনো সরঞ্জামগুলোকে আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধজাহাজ এবং ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত হেলিকপ্টারগুলো আধুনিকায়ন এ পরিকল্পনার অংশ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পরিকল্পনাটির মেয়াদের শেষ পর্যায়ে ভারতের ‘ব্রাহ্মোস’ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করল দেশটি। চুক্তি অনুযায়ী, ব্রাহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড ফিলিপাইনকে তিনটি ব্যাটারি লঞ্চার, প্রশিক্ষণ সরঞ্জাম এবং রক্ষণাবেক্ষণসহ প্রয়োজনীয় সব ধরণের সহায়তা দেবে বলে শুক্রবার রাতে এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী।

জাহাজবিরোধী এ ক্ষেপণাস্ত্র কেনার উদ্দেশ্য হল ফিলিপাইনের ২০০ নটিক্যাল মাইলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদেশি জাহাজের চলাচলে বাধা দেওয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button