প্রধান বিচারপতি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বিএসএমএমইউর উপাচার্য শারফুদ্দীন আহমদ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার করোনায় আক্রন্ত হয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হন প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ।

উপাচার্য শারফুদ্দীন আহমদ বলেন, ‘প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনায় আক্রান্ত হয়ে বুধবার বিএসএমএমইউয়ে ভর্তি হয়েছেন। এর আগে মঙ্গলবার তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হন। তাঁরা দুজনেই সুস্থ আছেন। কোনো জটিলতা নেই।’

প্রধান বিচারপতি ভিআইপি কেবিনে আছেন বলে জানান বিএসএমএমইউর উপাচার্য।

হাসান ফয়েজ সিদ্দিকী গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।

সূত্র: প্রথম আলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button