গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জীবনের অনেক ক্ষেত্রে দোদুল্যমানতায় অনেক সময় ভালো সুযোগও হাতছাড়া হয়ে যায়। দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে সিদ্ধান্ত নিন, সফলতা আসবে।
বৃষ : এ-সপ্তাহটা জাতকের জন্য বিব্রতকর। খুব কাছের মানুষের দ্বিচারিতা প্রকাশ পেয়ে যাবে। মানসিকভাবে প্রস্তুত থাকুন। র্ধৈযচ্যুত হবেন না।
মিথুন : জাতক সাধারণত সুন্দর বা সুন্দরী হন। এ-সপ্তাহটা আপনার রূপের কারণে বিড়ম্বনায় পড়বেন। অবিবাহিতারা সাবধানে চলাফেরা করবেন।
কর্কট : এ-সপ্তাহটা ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে দূরের যাত্রা শুভ নয়। পারত পক্ষে কোনো প্রকার ভ্রমণ পরিহার করা শ্রেয়। সাবধানতা অবলম্বন করুন।
সিংহ : বনের রাজা সিংহও কখনো খুদে নেংটি ইঁদুরের সাহায্যে বিপদ থেকে রক্ষা পান। কোনো নাম না-জানা ব্যক্তির সাহায্যে অসম্মান থেকে রক্ষা পাবেন।
কন্যা : জাতকের এ-সপ্তাহে ব্যবসা ও প্রেমের ক্ষেত্রে বিশেষ সাফল্যের সংযোগ রয়েছে। অবিবাহিতারা আবেগে গা ভাসাবেন না। বাস্তবতা মেনে চলুন।
তুলা : জাতকের এ সপ্তাহটা বেশ ঝামেলাপূর্ণ। হঠাৎ এমন কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন যে পুলিশের সহায়তার প্রয়োজন হতে পারে।
বৃশ্চিক : দৈত্যকুলে প্রহ্লাদের মতো নিকট কোনো আত্মীয় ক্ষতি করায় সচেষ্ট হবে। ব্যাংকের চেকবই বা মূল্যবান স্বর্ণালঙ্কার সাবধানে রাখুন।
ধনু : অযথা পুরনো ব্যথা পুশে রেখে লাভ কী? জীর্ণ পুরাতনকে ঝেড়ে ফেলে নব আনন্দে জেগে উঠুন। নতুনের ডাকে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
মকর : জাতককে প্রতিটি কাজেই জিততে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় হেরেও জিতে যাওয়া যায়। পারিবারিক বিষয়ে একটু নমনীয় হোন।
কুম্ভ : আবেগপ্রবণ জাতক শিল্প-সাহিত্যে কাজ করে, অপার আনন্দপান। তবে এ-সপ্তাহে জাগতিক বিষয়ে আপনার অর্থ লাভ হওয়ার সুযোগ রয়েছে।
মীন : কৃপণতা ভবিষ্যতের সঞ্চয়ের জন্য বিশেষরূপে কাম্য। কিন্তু বেশি কৃ পণতা করতে যেয়ে অনেক সময় আরাধ্য জিনিসটি হাতছাড়া হতে পারে।