মাদক উদ্ধারে পুলিশের যেসব ইউনিট সেরা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের সেরা ইউনিটগুলোকে পুরস্কার প্রদান করা হয়েছে। ২০২০ ও ২০২১ সালে চালানো অভিযানের ওপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়।

সোমবার (২৪ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসের জাতীয় প্যারেড গ্রাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতিনিধিদের হাতে এই পুরস্কার হস্তান্তর করেন। পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়।

মাদকদ্রব্য উদ্ধার অভিযান ২০২০

‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা জেলা পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশ।

‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে কক্সবাজার জেলা পুলিশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যশোর ও ঢাকা জেলা পুলিশ।

‘গ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে জয়পুরহাট জেলা পুলিশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে লালমনিরহাট জেলা পুলিশ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

‘ঘ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে র‍্যাব-৫ (রাজশাহী)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে র‍্যাব-৪ (মিরপুর, ঢাকা) ও র‍্যাব-১৫ (কক্সবাজার)।

‘ঙ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডিএমপির রমনা বিভাগ ও মিরপুর বিভাগ।

‘চ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে হাইওয়ে পুলিশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রেলওয়ে পুলিশ।

মাদকদ্রব্য উদ্ধার অভিযান ২০২১

‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে কক্সবাজার জেলা পুলিশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যশোর জেলা পুলিশ।

‘গ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে জয়পুরহাট জেলা পুলিশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে লালমনিরহাট জেলা পুলিশ ও গাজীপুর জেলা পুলিশ।

‘ঘ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে র‍্যাব-৭ (চট্টগ্রাম)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে র‍্যাব-১৫ (কক্সবাজার) ও র‍্যাব-১১ (উত্তরা, ঢাকা)।

‘ঙ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডিএমপির ওয়ারী বিভাগ ও মিরপুর বিভাগ।

‘চ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে হাইওয়ে পুলিশ ও রেলওয়ে পুলিশ