গাজীপুরের পৃথকস্থান থেকে ৮ জনের লাশ উদ্ধার!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরের পৃথকস্থান ও সদর উপজেলা থেকে মোট ৮ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত সময়ের মধ্যে ভিন্ন ঘটনায় তাদের মৃত্যু হয়।

এরমধ্যে মহানগরের কাশিমপুর থানা এলাকা থেকে দুই জনের, টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে তিন জনের, কোনাবাড়ী, পূবাইল ও জয়দেবপুর থানা এলাকা একজন করে মোট ৮ জনের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ৬ জন ফাঁস নিয়ে ও একজন ইদুর মারার বিষ পানে আত্মহত্যা এবং অপরজন সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবে খোদা বলেন, জিরানী বাজার এলাকায় পল্লল প্রিন্টিং প্রেসে সহকারী ম্যানেজার হিসাবে কাজ করতেন মো: হাসানুজ্জামান (৩৮)। বুধবার কারখানার সবাই দুপুরের খাবারের জন্য বাইরে গেলে হাসানুজ্জামান কারখানার দোতলায় ভীমের সাথে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ বিকালে লাশ উদ্ধার গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, বারান্দা সুবজ কানন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন আলমগীর হোসেন (২০)। বুধবার বিকালে নিজ ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে ওইদিন রাতে তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাভেদ মাসুদ বলেন, বৃহস্পতিবার ভোরে গাজীপুরা এলাকার নিজ বাড়ী থেকে নাঈম আহমেদ (২১) এবং এরশাদ নগর এলাকায় ভাড়া বাসা থেকে হীরা আক্তার তন্বি (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকালে দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক শ্রমিক নীপা আক্তারের (২১) লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও জিএমপি’র কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ বলেন, কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন নাজিম উদ্দিন-রাবেয়া বেগম দম্পতি। রাবেয়া বেগম স্বাসকষ্টসহ বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে ওঠে নাজিম উদ্দিন ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ শেষে ফিরে বাড়ির বারান্দায় আড়ার সাথে রাবেয়ার (৬৫) ঝুলন্ত মরদেহ দেখে ডাকা-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে লাশ নামায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো: শরীফ জানান, পুবাইল রেলগেইট এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত গাড়ী চাপায় মানসিক ভারসাম্যহীন এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে গাজীপর জেলা পুলিশের জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন জানায়, সদর উপজেলার বাড়ীয়া এলাকায় মুদি দোকানদার কাশেম কাজী (৪০) ইদুর মারার বিষপান করেন। পরে স্বজনরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বৃহস্পতিবার থানায় অপমৃত্যু মামলা হয়েছে।