মসলিন কটন মিলের শ্রমিকদের দাবী আদায়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে মানববন্ধন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের মসলিন কটন মিলের শ্রমিকদের দাবীকৃত বকেয়া পাওনা ২’শ কোটি টাকা আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মসলিন কটন মিলস লিঃ শ্রমিক সংগ্রাম পরিষদ। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে মসলিন কটন মিলস লিঃ শ্রমিক সংগ্রাম পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘আজ ৭ই ফেব্রুয়ারী আন্তর্জাতিক বাংলা ভাষা প্রতিষ্ঠার মাস। ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি ১ মিনিট নিরাবতা পালন করে বর্তমান ২০ কোটি জনগণকে স্বাক্ষী রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিন বার স্বারকলীপির মাধ্যমে এশিয়া মহাদেশের বৃহত্তর মসলিন কটন মিলস্ লিঃ এর ২৮০০ (দুই হাজার আটশত) শ্রমিকদের পাওনা ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাৎসরিক উৎসব বোনাস অদ্যবধি বকেয়া বেতন ও ক্ষতিপূরণ সহ দেওয়ার দাবী জানিয়েছি। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোন উত্তর পাওয়া যায়নি। এই দুঃখ বেদনা নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসেছি আমাদের বকেয়া পাওনা ২’শ কোটি টাকা আদায়ে সাংবাদিকদের সহযোগীতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য।’

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ‘২০১৯ সালের ২০ অক্টোবর ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠানের (চিত্র নায়ক ফারুক) বাস ভবনে মসলিন কটন মিলস লিঃ-এর শ্রমিকরা সাক্ষাতে বলেন আমাদের পাওনা টাকা পাচ্ছি না। এই জন্য আপনার সাহায্য চাই। উত্তরে এমপি বলেন মেহের আফরোজ চুমকি এমপিও বলেছেন যাদের কাগজ পেয়েছি তাদের টাকা পরিশোধ করে দেয়া হয়েছে। বাকীদের তালিকা সঠিক না থাকায় তাদের টাকা পরিশোধ করা হয়নি। পরবর্তীতে বিস্তারিত আলোচনার পর আকবর হোসেন পাঠান (চিত্র নায়ক ফারুক) এমপি মসলিন কটন মিলস লিঃ শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি শেখ রফিকুল আলম রতনকে দায়িত্ব দেন শ্রমিকদের তালিকা তৈরীর ব্যবস্থা নেয়ার।’

‘এরপর শ্রমিকদের পাওনা টাকা আদায়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২০ সালের ২২ জুলাই ও ২০২১ সালের ৩০ মে স্বারকলীপির প্রধান করা হয়েছে (স্মারক নং- ৩৭১৯)। ওই স্বারকলীপির প্রতিউত্তর পাওয়ার জন্য ২০২১ সালের ০৫ সেপ্টেম্বর আবেদন করা হয়। কিন্তু কোন উত্তর পাইনি।’

‘এর আগে ২০১৩ সালের ৩ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনসহ যাদের সহযোগীতায় টাকা পাওয়া যাবে তাদেরকে অবগত করা হয়।’

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মসলিন কটন মিলস লিঃ এর মালিকানা সংক্রান্ত এক সভায় শ্রী বীরেন শিকদার এর সভাপতিত্বে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় সংসদ, ক্রেতা রিফাত গার্মেন্টস, হামিম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ পার্ক-এর কাছে কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই নামমাত্র ১৩৫ কোটি টাকায় হস্তান্তর বা বিক্রয় করা হয়। অথচ প্রায় ৩৩০ বিঘার উপর প্রতিষ্ঠিত মূল্যবান স্থাপনাসমূহ যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ৪ হাজার কোটি টাকা। এই হস্তান্তর প্রক্রিয়য়া অস্বচ্ছ ও ব্যাপক দুনীতিতে আচ্ছন্ন ছিল। পরে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রীর বিরুদ্ধে দুদক তদন্ত কাজ চালায় এবং দুনীতির আভাস পায়। নানা সমীকরণে পরবর্তীতে ওই তদন্ত কাজ আর এগোয়নি।’

আরো জানানো হয়, ‘২০২১ সালের ২০ সেপ্টেম্বর হামিম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ পার্কের রিফাত গার্মেন্টসে মসলিন কটন মিলস লিঃ শ্রমিক সংগ্রাম পরিষদের পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সাক্ষাৎ করলে রিফাত গার্মেন্টসের কনস্যালটেন্ট এ কে এম মাফুজুল হক বলেন আপনাদের মালিকের অংশের পাওনা সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছি। হস্তান্তর নথি চইলে বলেন সচিবের অনুমোদন লাগবে। বিভিন্ন সূত্রে জানা গেছে পৌর ট্যাক্স ও ভূমি উন্নয়ন কর মসলিন কটনস লিঃ-এর নামেই বকেয়া রয়েছে। পৌরসভা থেকে পাওয়া চুক্তিনামায় জানা যায় ২০১৯ সাল পর্যন্ত রিফাত গার্মেন্টস, হামিম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিয়াল পার্কের মেয়াদ ছিল।’

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা’র কাছে তিন বার স্মারকলিপি দিয়েছি। তার কোন প্রতিউত্তর পাইনি। আজকে শ্রমিকরা বিনা চিকিৎসায়, অনাহারে মারা যাচ্ছে। ন্যায্য পাওনা পাচ্ছে না। পাওনা টাকা আদাই করতে যদি মরতে হয় মরব, না হয় টাকা নিয়ে বাড়ী ফিরব এই অঙ্গীকার শ্রমিকরা রাস্তায় নামছে। ‘

পরবর্তী কর্মসূচি:

১৪ ফেব্রুয়ারি গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে স্মারকলিপির বিষয়ে অবহিত করণ চিঠির মাধ্যমে।

২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টরের কাছে স্মারকলিপি প্রদান।

০৬ মার্চ গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি’র ঢাকার বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন (শ্রমিকদের টাকা আদায় না হওয়া পর্যন্ত চলবে)।

 

আরো জানতে…

মসলিন কটন মিলের শ্রমিকদের দাবী আদায়ে সহায়তার আশ্বাস দিলেন এমপি চুমকি

মসলিন কটন মিলের শ্রমিকদের পাওনা ২০০ কোটি টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন

বস্ত্র শিল্পের এক ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানের নাম ‘মসলিন কটন মিল’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button