স্ত্রী পরপুরুষে আকৃষ্ট হতে পারে সিংহের, নিকটাত্মীয় দ্বারা নিগ্রহের আশঙ্কা তুলার
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : আপনার জন্মকালে মুদিতগ্রহের সুতুঙ্গ হওয়ার ফলে এ সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে। অর্থলাভের যোগ আছে।
বৃষ : জাতক এ সপ্তাহে মাদকাসক্ত সন্তানের কারণে স্ত্রীর পরকীয়ার কারণে অথবা চুরির কারণে ক্ষতি হতে পারে। সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।
মিথুন : এ সপ্তাহে জাতকের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। সপ্তমপতির চতুর্থ স্থানে অবস্থানের ফলে আপনার বিদেশি কোম্পানিতে যোগ দেবেন।
কর্কট : ভৃগুসংহিতা অনুযায়ী এ সপ্তাহটা আপনার অচেনা বিপরীত লিঙ্গের সাহায্যে প্রিয় কোনো হারানো বস্তু ফিরে পাওয়ার সমূহ সুযোগ রয়েছে।
সিংহ : জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী জাতকের বস্ত্র ব্যবসায়ে প্রভূত লাভের ইঙ্গিত পাওয়া যায়। তবে জাতকের স্ত্রী পরপুরুষে আকৃষ্ট হতে পারেন।
কন্যা : বিংশোত্তরী অন্তর্দশার ফলে জাতক এ সপ্তাহে কোনো প্রকার বিটকয়েন বা ক্রিকেট বেটিং থেকে বিরত থাকবেন। ক্ষতির যোগ রয়েছে।
তুলা : মঙ্গলের দ্বাদশ অবস্থানের ফলে কোনো নিকটাত্মীয় দ্বারা নিগ্রহের আশঙ্কা রয়েছে। এ সপ্তাহে পারতপক্ষে সম্পত্তি বণ্টনে না যাওয়াই উত্তম।
বৃশ্চিক : চন্দ্রের অষ্টবর্গ নির্ণয়ে দেখা যায় স্ত্রী-পুরুষ নির্বিশেষে বৃশ্চিকের এ সপ্তাহটা বিশেষ গুরুত্ব বহন করবে। বিদেশে শিক্ষা বা ব্যবসার যোগ রয়েছে।
ধনু : যোটক বিচারে নির্ণয় হয় যে জাতকের এ সপ্তাহে শারীরিক অবস্থা খারাপ হবে। দেশি ও বিদেশি বেশ কয়েকজন ধনী বন্ধুর সহযোগিতা পাবেন।
মকর : নক্ষত্রের প্রভাবে স্বামী-স্ত্রীর মাঝে সন্তান ধারণে মতভেদের সৃষ্টি হতে পারে। তবে গর্ভে সন্তান জন্মালে আশীর্বাদসম। ফলে গর্ভপাত পরিত্যাজ্য।
কুম্ভ : ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে এ সপ্তাহটা জাতকের সম্পত্তি বিয়োগের যোগ রয়েছে। প্রয়োজনে সাবধানতার জন্য দলিল ব্যাংকের ভল্টে রাখতে পারেন।
মীন : মীন রাশির জাতক এ সপ্তাহে রাহুর মহাদশার ফলে বড় কোনো সাপ্লাইয়ের সুযোগ পাবেন। অনূঢ়াদের জন্য সুখবর প্রজাপতির বর লাভ করবেন।



