কালীগঞ্জে ‘বেডরুমে’ বসে ইয়াবা বিক্রি: আ’লীগ নেতাসহ গ্রেফতার ৪

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ‘বেডরুমে’ বসে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে ২’শ পিস ইয়াবাসহ এক আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ দিকে জামালপুরের উত্তর নারগানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উত্তর নারগানা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোমেন মিয়া (৩৯), মৃত সামেদ আলী শেখের ছেলে হারুন অর রশিদ (৫৭), মৃত তাইজুদ্দিনের ছেলে জামালপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদ (৪২) এবং বরাইদ এলাকার নিজাম উদ্দিন সরকারের ছেলে জুনায়েদ হোসেন সরকার (৩৪)। এছাড়াও অভিযানের সময় উত্তর নারগানা এলাকার শহিদুল্লাহর ছেলে শাহীন (২৫) পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর নারগানা এলাকায় মোমেনের টিন সেট ঘরের বেডরুমে বসে ইয়াবা বিক্রি হচ্ছে এমন সংবাদে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। সে সময় চারজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও শাহীন নামে অপর একজন পালিয়ে যায়। পরে গ্রেফতার মোমেনের কাছ থেকে ১০০ পিস, হারুনের কাছে থেকে ৫১ পিস, মোর্শেদের কাছ থেকে ২৫ পিস এবং জুনায়েদ হোসেনের কাছ থেকে ২৪ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার চারজন এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান খান বলেন, গ্রেফতার চারজন এবং পলাতক একজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে {মামলা নাম্বার: ৮(২)২২}। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button