রোগাক্রান্ত হতে পারেন তুলা, পারিবারিক কলহে লিপ্ত হবেন সিংহ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জাতকের পুত্র-কন্যার বিবাহের যোগ রয়েছে। তবে অনূঢ়াদের বিবাহে বিচক্ষণতার প্রয়োজন আছে। ভ্রমণকালে বাধাবিপত্তি দেখা দিতে পারে।

বৃষ : রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, ফলে জাতকের হতাশা কেটে যাবে। ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না। অর্থপ্রাপ্তির যোগ আছে।

মিথুন : মিথুন পুরুষ-মহিলা মানুষের প্রিয়পাত্র। কিন্তু গুপ্তশত্রু বা অধীনস্থ ব্যক্তিদের শত্রুতা সম্পর্কে সতর্ক থাকা বাঞ্ছনীয়। সতীর্থের পরামর্শ নিন।

কর্কট : অস্তমিত শুক্রগ্রহের সঙ্গে রবির মিলনের ফলে, স্ত্রীর সঙ্গে মতান্তর ঘটবে। কিন্তু দৈবানুগ্রহে কর্কট জাতক, রক্ষা পাবেন। ক্রোধ পরিত্যাজ্য।

সিংহ : বুধ লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে পারিবারিক কলহে লিপ্ত হবেন। দানসূত্রে প্রভূত ধনসম্পত্তি লাভযোগ বিদ্যমান। দেশভ্রমণ যোগ রয়েছে।

কন্যা : অক্ষাংশে মূলত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের এ-সপ্তাহটা বেকারত্বের, ফলে দাম্পত্যজীবনে অশান্তির কালো ছায়া নামতে পারে। ভ্রমণ শুভ।

তুলা : তুলারাশির জাতক দানকর্মাদির দ্বারা মানবের সন্তোষ বিধানকারী। রোগাক্রান্ত হতে পারেন।

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে এ-সপ্তাহে ইন্দ্রিয় তাড়নায় অবৈধ কর্মে লিপ্ত হতে পারেন। অর্থোপার্জনে আত্মীয়-স্বজনগণের সহযোগিতা লাভ করবেন।

ধনু : পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে, জাতকের অর্থের কারণে অনেক বন্ধু জুটবে, কিন্তু প্রকৃত বন্ধুর সংখ্যা অত্যন্ত সীমিত হবে।

মকর : জাতকের জন্মকু-লীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে, অর্থোপার্জনের ক্ষেত্রে অপর কারও থেকে সাহায্য পাবেন না। টাকা লগ্নির বিষয়ে সাবধান হোন।

কুম্ভ : লগেড়বর চতুর্থে রাহুর উচ্চস্থ অবস্থানের ফলে, ব্যবসায়ে লাভ করবেন। শুচিবাইয়ের কারণে সহজে কোনো টাকা লগ্নি করার সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে।

মীন : ভ্রাতৃপতি জাতকের তৃতীয় স্থানে অবস্থানের ফলে, জাতকের সংসারে অশান্তি দেখা দেবে। তবে নিজগুণ ও বুদ্ধি নৈপুণ্যে অর্থোপার্জন সুগম হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button