অর্থ লাভের যোগ মেষের, অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন বৃষ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : আপনার রাহুর দশা কেটে যাওয়ায় এ সপ্তাহটা নির্বিঘেড়ব পার হবে। পুরনো বেশ কিছু সমস্যার আশু সমাধান হবে। অর্থ লাভের যোগ রয়েছে।
বৃষ : জাতক এ সপ্তাহে মঙ্গল ও বুধের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। এ সময় ভালো ডাক্তারের পরামর্শ নিন।
মিথুন : আমাদের সমাজে বলা হয় মাসের তৃতীয় সপ্তাহটি সবার জন্য মঙ্গল বয়ে আনে। তাই এবার আপনার অসমাপ্ত কাজগুলো সেরে ফেলুন।
কর্কট : আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোনড়বতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগী হলে সফলতা নিশ্চিত।
সিংহ : এ সপ্তাহে বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থসংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করে। ভেবেচিন্তে অর্থ লগ্নি করবেন।
কন্যা : আপনার মাঝে বিরাট সম্ভাবনা রয়েছে। এ সময় যেকোনো উজ্জ্বল পাথর ধারণ করলে সফলতা নিশ্চিত। ব্যবসা ও বিবাহ ক্ষেত্রে ইহা কার্যকরী।
তুলা : আপনি শান্ত, চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ট। জীবনসঙ্গী হিসেবে কখনোই ঘটকের সাহায্য নেবেন না।
বৃশ্চিক : চতুরতার মাধ্যমে সহজে অর্থলাভের প্রলোভনে পড়াবেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। সৎপথে চলুন, নিশ্চয়ই সফল হবেন।
ধনু : অষ্টমপতি লগেড়বর সপ্তম স্থানে অবস্থানের ফলে অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থ লগ্নি করুন।
মকর : শুক্রের পঞ্চমে অবস্থানের ফলে গার্হস্থ্য জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন ভর্তি পরীক্ষায় ভালো ফল লাভ হবে।
কুম্ভ : শনি গ্রহের যোগ রয়েছে। জাতক এ সপ্তাহে আপনার মন উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে। তবে উৎকোচ পরিহার করুন, সম্মুখে সমূহ বিপদ।
মীন : জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। নিজ রিপুকে সংযত করুন অযথা বিপরীত লিঙ্গের প্রলোভনে সাড়া দেবেন না।



