গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের মেঘডুবি এলাকায় ঢাকা বাইপাস সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহসিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহসিন মহানগরের আউটপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আহতরা হলেন- নাজমা বেগম (৪৫), টিনা (১৯), রফিক (১৯) ও নুরুল ইসলাম (৪০)।
জিএমপি’র পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ জানান, ঢাকা বাইপাস সড়কে পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় ভোগড়া বাইপাস থেকে ছেড়ে আসা মিরেরবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত গামী কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোহসিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই জামিল।