প্রেমেও সফলতার দ্বার খুলবে সিংহের, বিশেষ সম্মাননা পাওয়ার সুযোগ কন্যার
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জাতকের শারীরিক সমস্যার সমাধান হবে। ঋতুরাজ বসন্তের প্রভাবে দুরারোগ্য ব্যাধিতে ভুগলে তার অবসানের সময় এসেছে।
বৃষ : এ সপ্তাহে জাতকের জন্য সুন্দর একটা পরিবর্তন আসবে। নিজের ওপর আস্থা রাখুন। পরশ্রীকাতরদের কোপানল থেকে বাঁচবেন।
মিথুন : কেতু গ্রহের অবস্থানের ফলে আপনার মনের কথাটা সাহস করে বলে ফেলুন, সফলতা দুয়ারে দাঁড়িয়ে। প্রবীণদের পরামর্শ নিতে পারেন।
কর্কট : ব্যবসা ক্ষেত্রে বিপরীত লিঙ্গের কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রকার ব্যবসায়িক চুক্তি সম্পাদন এ সপ্তাহে না করাই ভালো।
সিংহ : শত্রুর ভয়ে সিংহ কখনো ভীত নয়। এ সপ্তাহে বিশেষ করে ব্যবসা ও রাজনীতিতে আপনার প্রতিদ্বন্দ্বী পরাস্ত হবে। প্রেমেও সফলতার দ্বার খুলবে।
কন্যা : জাতকের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ সম্মাননা পাওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে সংগীতে যা করবেন মনোযোগ দিয়ে করুন।
তুলা : যদিও জাতককে ঘোর বাস্তববাদী বা স্বার্থপর বলা হয় কিন্তু এ সপ্তাহটা আপনার দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর পরোপকারেই কেটে যাবে।
বৃশ্চিক : শনি গ্রহের ফাঁড়া কেটে গেছে। এবার যে কাজে হাত দেবেন তাতেই সফল হওয়ার সম্ভাবনা। ব্যবসা বা কৃষিকাজে নিশ্চিন্তে এগিয়ে যান।
ধনু : পেছনের ফেলে আসা ভুলের কথা ভেবে বর্তমান নষ্ট করবেন না। অনেক সময় নষ্ট হয়েছে। তাই জীবনের আগামীর পরিকল্পনা বর্তমানেই করুন।
মকর : জাতক অনায়াসে পর্বত চূড়ায় আরোহন করে। আর দ্বিধা নয়, মনস্থির করে ঝাঁপিয়ে পড়ুন জয় নিশ্চিত। দয়িতার কথায় পিছপা নয়।
কুম্ভ : মান-অভিমান নিয়েই জীবন। ভুলের মাশুল না বাড়িয়ে বন্ধুত্বের হাত বাড়ান। কে যে কখন কাজে লাগবে তা সঠিক নির্ণয় করে বলা যায় না।
মীন : জীবন যেন কচুপাতায় জল, সদা টলমল। ঝঞ্ঝার পথ পাড়ি দিতে দ্বিধা করবেন না। সিদ্ধান্তে অটল থাকুন, ভবিতব্যকে স্মরণ করুন, সফলতা নিশ্চিত।



