কোনাবাড়ী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত তিন

নিজস্ব প্রতিনিধি : কোনাবাড়ী নতুন বাজার এলাকায় কোনাবাড়ী ফ্লাইওভারে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু।

শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজু (৩২), শাহীন (৩০) ও শামীম (৩০)। আহত হলো- নিহত রাজুর মেয়ে রাইসা (আড়াই বছর)।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বলেন, কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে একটি মোটরসাইকেলে করে হতাহতরা কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজু, শাহীন ও শামীমকে মৃত ঘোষণা করেন। আহত শিশু রাইসাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।