শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল্লাহ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত আব্দুল্লাহ গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার আজিজুল হকের ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, শ্রীপুরর মাওনা এলাকায় একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন আব্দুল্লাহ। দুপুরে বাড়ি ফেরার পথে একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আব্দুল্লাহ মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।