ঈদে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রয় শুরু ৭ এপ্রিল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ ছাড়া ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রেল ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, ‘আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। শুধু তাই নয়, এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না; শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।’
রেলমন্ত্রী আরও জানান, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।



