গাজীপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টি’র মেয়র প্রার্থী সাবেক সচিব নিয়াজ উদ্দিন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন।

সোমবার (১৭ এপ্রিল) দলের চেয়ারম্যান জিএম কাদের তাকে মনোনয়ন দেন।

এ সময় দলের সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

এম এম নিয়াজ উদ্দিন ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অবসরে যান।

জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পাওয়া প্রসঙ্গে এম এম নিয়াজ উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, গাজীপুরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে গাজীপুরকে আমি সুন্দর আদর্শিক বুদ্ধিবৃত্তিক সবুজ শহর হিসেবে গড়ে তুলব। গাজীপুর হবে অন্যান্যদের কাছে রোল মডেল।

উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গাজীপুরে ইতোমধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির মনোনয়ন পেয়েছেন আজমত উল্লাহ খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button