কালীগঞ্জে ডাকাতের হানা: মোবাইল, টাকা ও স্বর্ণালংকার লুট এবং মোটরসাইকেল চুরি!
নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে হা-মীম গ্রুপে কর্মরত এক ডাটা এন্ট্রি অপারেটরের ভাড়া বাসায় ডাকাতরা হানা দিয়ে দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মোবাইল, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে বলে তথ্য পাওয়া গেছে। এছাড়াও পার্শ্ববর্তী এক বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
তবে পুলিশ বলছে, ‘ডাকাতের হানা নয়, ভুক্তভোগীর বন্ধু বা পরিচিত কেউ মোবাইল নিয়ে গেছে’।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাতে পৌরসভার মধ্য ভাদার্ত্তী এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীরা হলো, মধ্য ভাদার্ত্তী এলাকার জাকির হোসেনের ছেলে রবিন হোসেন (২৪)। তিনি হা-মীম গ্রুপে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। রবিন হোসেন স্থানীয় মৃত সুরুজ মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করেন। ওই বাড়িটি প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা বিধায় বোতল বাড়ি নামে এলাকায় পরিচিত। এই বাড়িতেই ডাকাতরা হানা দিয়েছে।
এছাড়াও একই এলাকার রুহুল আমিন খন্দকারের ছেলে সাদ্দাম হোসেন খন্দকার পায়েল (৩১)। বাড়ি থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়রা, ভুক্তভোগী রবিন হোসেন ও তার স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে বাড়ির বারান্দায় থাকা প্রধান গেইটে তালা বন্ধ করে কক্ষে ঘুমিয়ে পড়ে রবিন। রাত আনুমানিক ১টার দিকে লোকজনের কথার শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তার কক্ষে মাস্ক পরিহিত অজ্ঞাত দুই ব্যক্তি দেশীয় অস্ত্র ও ছুরি নিয়ে অবস্থান করছে। সে কিছু বুঝে উঠার আগেই তার গলায় ছুরি ধরে রুমের দেয়ালের সঙ্গে মুখ চাপা দিয়ে রবিনকে জিম্মি করে ফেলে এক ডাকাত। এরপর আরো একজন ভেতরে প্রবেশ করে। পরে তারা কক্ষের ভেতরে থাকা সকল আসবাবপত্র এলোমেলো করে জিনিসপত্র খুঁজতে থাকে। সে সময় ডাকাতরা একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন, ঘরে থাকা একটি মাটির ব্যাংক ভেঙে আনুমানিক ২০ হাজার টাকা ও নগদ ১২ হাজার টাকা, তার মায়ের স্বর্ণালংকার এবং একটি ছাতা লুট করে। একপর্যায়ে ডাকাতরা ঘরের বাহির থেকে দরজা বন্ধ করে পালিয়ে চলে যায়। পরে রবিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা খুলে ঘটনার বিস্তারিত শুনেন। সকালে বিষয়টি থানায় জানানো হলে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী রবিন হোসেন বলেন, ডাকাতরা সকলে মাস্ক পরিহিত অবস্থায় ছিল। ভেতরে প্রবেশ করা ডাকাতদের বয়স আনুমানিক ৩০-৩৫ হবে। ডাকাতরা আনুমানিক ২০-৩০ মিনিটে রুমে অবস্থান করেছিল। তারা মোবাইল থেকে সিম খুলে রেখে গেছে। ঘরের বাহিরে আরো কয়েকজন ডাকাত পাহারায় ছিলো।
ভুক্তভোগী সাদ্দাম হোসেন খন্দকার বলেন, আমার বসত বাড়িতে গাড়ি রাখার গ্যারেজে একটি অটোরিকশা এবং আমার ফেজার-১৫০ ঢাকা মেট্রো-ল-৩১-৯৯১৫ মোটরসাইকেল রেখে তালা বন্ধ করে রাতে বাসায় ঘুমিয়ে থাকি। ভোর পাঁচটার দিকে আমার মা নামাজ আদায় করতে ঘুম থেকে উঠে গ্যারেজের দরজা এবং তালা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে দেখেন মোটরসাইকেল নেই। পরে মা এসে আমাকে ডেকে বিষয়টি জানায়। সে সময় আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও কোথাও মোটরসাইকেল না পেয়ে সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে রবিন হোসেনের বাড়িতে ডাকাতির কোন ঘটনা ঘটেনি। তবে একটি মোবাইল নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে তার কোন বন্ধু বা পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। অপরদিকে অন্য বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
আরো জানতে……
কালীগঞ্জে নিয়মিত চলছে ডাকাতি, মামলা হলো দস্যূতার?
কালীগঞ্জে ‘ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে’ এক নারীকে ছুরিকাঘাতে খুন
কালীগঞ্জে ডাকাতদের হানা, ৯৯৯ থেকে ফোন পেয়ে জিম্মি দশা থেকে উদ্ধার করে পুলিশ
কালীগঞ্জে আবারো দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট
কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
কালীগঞ্জে ফাঁড়ির পাশেই ‘পুলিশ পরিচয়ে’ পাঁচ স্বর্ণের দোকানে লুট!
পুলিশের সাফল্যে: কালীগঞ্জে ডাকাতি করে পালিয়েও রক্ষা হলনা ৮ ডাকাতের
কালীগঞ্জে এক রাতে চার বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট
কালীগঞ্জে নিয়মিত চলছে ডাকাতি, মামলা হলো দস্যূতার?
শিবপুরের কুখ্যাত জুম্মনসহ গণপিটুনিতে দুই ডাকাত কালীগঞ্জে নিহত



