কালীগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব আউটার সিগন্যালের অল্প দূরত্বে (দেওয়ালেরটেক গ্রামে প্রবেশের সংযোগ সড়কের সম্মুখে) টঙ্গী-ভৈরব রেল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

gazipurkontho

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার দেওয়ালেরটেক গ্রামে প্রবেশের সংযোগ সড়কের সম্মুখে ভৈরবগামী রেল লাইনের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে রেলওয়ে পুলিশকে খবর দেয় হলে দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩২ বছর।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দুপুরে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরনে কালো রঙের হাফহাতা শার্ট এবং জিন্স প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে ভৈরবগামী চলন্ত অজ্ঞাত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button