কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় পাঁচ দোকান মালিককে জরিমানা

গাজীপুর কন্ঠ ডেক্স : কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় পাঁচ দোকান মালিককে জরিমানাকালীগঞ্জে বাজারে লাইসেন্স ব্যতীত এবং অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত পাঁচ দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতীত এবং অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই এবং বিক্রির অভিযোগে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে মা ব্রয়লার, ইফাত ব্রয়লার এবং কামাল মুরগি ভান্ডারের মালিককে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতীত ভেটেরিনারি ওষুধ বিক্রির অভিযোগে স্বনির্ভর ভেটেনারী মেডিসিন কর্নার ও মেসার্স বিসমিল্লাহ ভেটেনারী মেডিসিনের মালিককে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি জবাই এবং বিক্রির দায়ে তিনজন দোকান মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতীত ও লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ থাকার পরও ভেটেরিনারি ওষুধ বিক্রির দায়ে দুই দোকান মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।



