কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে হুমাইসা আক্তার ময়না (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুন) বিকেল ৪টার দিকে  কালীগঞ্জের তুমুলিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় টঙ্গী-ভৈরব রেল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত শিশু হুমাইসা আক্তার ময়না তুমুলিয়া গ্রামের ছাফির উদ্দিন শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুমুলিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় রেল সড়ক ঘেঁষে থাকা বাড়িতে বসবাস করতো শিশু হুমাইসা। বুধবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে হঠাৎ করেই রেল সড়কে যায় হুমাইসা। ঠিক ওই সময়েই সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। সে সময় রেল সড়কে থাকা শিশু হুমাইসা আক্তার ময়না ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, বিকেল ৪টার দিকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের  পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই লাশ হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button