নিয়োগ পাওয়ার ২২ দিনের মাথায় রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেনের নিয়োগ বাতিল!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়ার এক মাস না যেতেই মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তার এপিএস পদে সাগর হোসেনের নিয়োগ বাতিল করে রোববার (২৭ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকার যাত্রাবাড়ীর আব্দুল মান্নান মিয়ার ছেলে সাগর হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হককে গত ৬ অগাস্ট নিজের এপিএস পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

নিয়োগ পাওয়ার ২২ দিনের মাথায় সাগরের নিয়োগ দেওয়া আগের প্রজ্ঞাপন বাতিল করা হল।

কেন সাগরের নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

তবে রাষ্ট্রপতির এপিএস পদে নিয়োগ পাওয়ার পর সাংবাদিক সাগর হোসেন এর আগে কোন কোন সংবাদ মাধ্যমে কাজ করেছিলেন, সেই তালিকা তুলে ধরে অনেকেই ফেইসবুকে তার নিয়োগের সমালোচনা করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button