গাজীপুরে তুরাগের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে তুরাগ নদের পানিতে ডুবে শাহরিয়ার দিনার (১৬) নামে নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে মহানগরের গাছা থানার ধীতপুর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহরিয়ার ময়মনসিংহের ফুলপুর থানার আটকুচি এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। সে পরিবারের সাথে একই থানার বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় বসবাস করে স্থানীয় ইউনিক এডুকেয়ার স্কুলের নবম শ্রেণীতে লেখাপড়া করত।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, শাহরিয়ার দিনার ও তার আরো চার বন্ধুর মিলে দুপুরে ধীতপুর ঘাট এলাকায় তুরাগ নদে গোসল করতে নামে। এক পর্যায়ে শাহরিয়ার নদের পানিতে ডুবে নিখোঁজ হয়। বন্ধুদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় নি। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে। পরে স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আবেদনের প্রেক্ষিতে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button