গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে ভোটে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং স্বতন্ত্র ২ জনসহ মোট ৮ প্রার্থী।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, গাজীপুর-৫ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেহের আফরোজ চুমকি (আওয়ামী লীগ), এস এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি), উর্মি (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. সোহেল মিয়া (গণফোরাম), সোহেল মিয়া (গণফোরাম), মোহাম্মদ সিরাজ উদ্দিন আকন্দ (জাতীয় সমাজতান্ত্রিক দল)।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আখতারুজ্জামান ও জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য : তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করতে হবে ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর-৫ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৫৫৬ জন। তাঁদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৪ টি।
আরো জানতে……
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আখতারুজ্জামান, নৌকার প্রার্থী চুমকি