ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে ২ ‘ডাকাত’ নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ডাকাতি করতে এসে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলম এ তথ্য জানিয়েছেন। তবে নিহতদের নামপরিচয় জানাতে পারেননি। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে ১০/১৫ জনের একদল সশস্ত্র ডাকাত এক বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মালামাল লুটপাটের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ডাকাতরা হামলা চালায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।

এ সময় দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাদের মৃত্যু হয়।

ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তা হাবিবুর রহমানের ছেলে ছানাউল্লাহ মিয়া, নাতি রাহুল মিয়া ও প্রবাসী ছেলে কাউছার মিয়ার স্ত্রী প্রীতি আক্তার আহত হয়েছেন। এদের মধ্যে ছানাউল্লাহ মিয়া ও রাহুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি মাসুদ আলম জানান, নিহত ডাকাতদের নাম জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button