নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জের বালীগাঁও এলাকায় আবুল খায়ের গ্রুপের সিরামিক পণ্য উৎপাদনের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সে সময় এক কর্মকর্তা আহত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের ধোঁয়ায় শাহরিয়ার (৪৪) নামে একজন আহত হয়েছেন। তিনি কোম্পানির ক্রয় কর্মকর্তা বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১ টার দিকে আবুল খায়ের গ্রুপের কালীগঞ্জের কারখানায় সিরামিক পণ্য উৎপাদনের সেডে আগুনের সূত্রপাত হয়। সে সময় নিজস্ব ব্যাবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে প্রথমে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের এক ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পলাশ ফায়ার সার্ভিসের আরো দুই ইউনিটের সদস্যরাও আগুন নেভাতে সাহায্য করতে ঘটনাস্থলে আসে।

পরে দুপুর সোয়া ১ টার দিকে আগুন নির্বাপন করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা। আগুনে কারখানার সেডের সিলিং, সিরামিকের তৈরি পণ্য ও পণ্য উৎপাদনের মেশিন পুড়ে গেছে। সে সময় আগুনের ধোঁয়ায় শাহরিয়ায় (৪৪) নামে একজন আহত হয়। তাকে উদ্ধার করে বিকেল ৩ টা ১০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করেছেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার ও ইনচার্জ মোঃআবু বক্কর বলেন, খবর পেয়ে কালীগঞ্জ ও পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
আরো জানতে……..
জমি দখল: আদালতের নির্দেশে আবুল খায়ের গ্রুপের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ
অবৈধভাবে জমি দখল করতে গ্রামবাসীর উপর আবুল খায়ের গ্রুপের হামলা, আহত ৪০ (ভিডিও সহ)
কালীগঞ্জে ‘ইকো পার্কের’ নির্ধারিত সরকারি জমি অবৈধ দখলে, পাহারায় আনসার নিযুক্ত!
শীতলক্ষ্যা নদীর তীরবর্তী জমি দখল: ‘আবুল খায়ের গ্রুপ’কে ২ লাখ টাকা জরিমানা
দিনে দুপুরে নদী দখলের অভিযোগ ‘আবুল খায়ের গ্রুপ’র বিরুদ্ধে
কালীগঞ্জে চার কোম্পানির দখলে ‘শীতলক্ষ্যার ১৫ একর জমি’, উদ্ধারের দায়িত্ব নিচ্ছে না কেউ!
কালীগঞ্জে আবুল খায়ের গ্রুপের দখলে থাকা ‘সরকারি হালট’ দখলমুক্ত করেছে প্রশাসন
সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরি ফসলি জমিতে, নদীর পাড় দখল করে সম্প্রসারণ