কালীগঞ্জের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাবের অভিযান, প্রায় ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জের বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উর্ত্তীন রেজিস্ট্রেশন, ডাক্তারের নামের শেষে প্রতারণামূলক পদবী ব্যবহার করে পরিচালিত ৫টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি চিকিৎসালয়ে অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে র‍্যাব-১।

রোববার (০৩ মার্চ) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি মোঃ মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃতে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর এ এলাহীর সমন্বয়ে রোববার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত র‌্যাব-১ এর একটি আভিযানিক দল কালীগঞ্জ বাজার, উলুখোলা বাজার, পেট্টোবাংলা রোড, শহীদ ময়েজ উদ্দীন সড়ক এলাকায় গড়ে উঠা পূর্বাচল ডায়াগনস্টিক সেন্টার, উলুখোলা মডার্ণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, নুরজাহান হাড়ভাঙ্গা চিকিৎসালয়, কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতাল, বিসমিল্লাহ ডায়াগনস্টিক এন্ড ট্রমা জেনারেল হাসপাতাল এবং শাপলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

সে সময় ভোক্ত অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারা ও মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে মেডিকেল সেন্টার, ডায়াগনস্টিক, চিকিৎসালয় পরিচালনা, চিকিৎসকের নামের শেষে প্রতারণামূলক পদবী ব্যবহার, মেয়াদ উত্তীণ রেজিস্ট্রেশন, প্যাথলজি ফ্রীজে বিভিন্ন ঔষধ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে পূর্বাচল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সাবিকুর নাহারকে (২৪) ২ লাখ টাকা, উলুখোলা মডার্ণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের স্বত্বাধিকারী শুভৎকর চন্দ্র দাসকে ১ লাখ ৫০ হাজার টাকা, নুরজাহান হাড়ভাঙ্গা চিকিৎসালয়ের স্বত্বাধিকারী মোঃ সেলিম জাহানকে ১‌ লাখ টাকা, কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালের স্বত্বাধিকারী মোঃ আশরাফুল আলমকে ২ লাখ ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ ডায়াগনস্টিক এন্ড ট্রমা জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী মোঃ বাবলু কাজীকে ৫০ হাজার টাকা এবং শাপলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মাহাবুবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

আরো জানতে……..

কালীগঞ্জের তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড

কালীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ নথিপত্রে পরিচালিত হাসপাতালে নবজাতকের মৃত্যু!

কালীগঞ্জে প্রসূতির মৃত্যু: ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন

কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, লাখ টাকায় রফাদফা!

‘উলুখোলা মর্ডান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’ বন্ধ করে দিয়েছে প্রশাসন

কালীগঞ্জে সন্তান ভূমিষ্টের পরেই উধাও, একদিন পর উদ্ধার: তদন্ত কমিটি গঠন!

কালীগঞ্জে প্রসূতির মৃত্যু: কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ এবং ঘটনার আদোপান্ত

কালীগঞ্জে প্রসূতির মৃত্যু: সেই মাসুদসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

কালীগঞ্জে প্রসূতির মৃত্যু: হাসপাতালের পরিচালক বন্যাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

কালীগঞ্জে ‘অ্যানেস্থেসিয়া’ চিকিৎসক দিয়ে সিজারিয়ান, প্রসূতির মৃত্যু: ৬ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ‘অ্যানেস্থেসিয়া’ চিকিৎসক দিয়ে সিজারিয়ান, প্রসূতির মৃত্যু: ছাড়পত্রে জালিয়াতি!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button