মহাখালীতে বস্তিতে আগুন

মহাখালীতে বস্তিতে আগুন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকার মহাখালীর টিঅ্যান্ডটি বয়েজ স্কুল রোডে একটি বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন।

রোববার (২৪ মার্চ) বেলা পৌনে ৪টার দিকে কড়াইল বস্তির পাশে টিঅ্যান্ডটি বয়েজ স্কুল রোডের ওই বস্তিতে আগুন লাগে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে তাদের টিম সেখানে গেছে।

বেলা সোয়া ৪টায় সময়ও ওই বস্তিতে কাঁচা ঘর পুড়ছিল, আগুনের শিখা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল।