অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সিদ্ধান্ত জানিয়েছেন বলে বিজ্ঞপ্তি জারি করেছে কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে বাংলাদেশের প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন (বিচার কার্যক্রম) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) ‍সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বুধ ও বৃহস্পতিবার (৭ ও ৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে অসহযোগ কর্মসূচির মধ্যে অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।