গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব, সদর, গাছা, পূবাইল এবং টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জসহ ৭ পরিদর্শককে সরিয়ে দেওয়া হয়েছে জিএমপি থেকে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল আইজি ফিন্যান্স ও অ্যাডমিনিস্ট্রেশন (অতিরিক্ত দায়িত্ব) আবু হাসান মুহাম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জিএমপির টঙ্গী পূর্ব থানার ওসির দায়িত্ব থাকা সৈয়দ রাফিউল করিমকে পাঠানো হয়েছে নৌ পুলিশে, সদর থানার ওসি মোঃ মুস্তাফিজুর রহমানকে পাঠানো হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), পূবাইল থানার ওসি মোঃ সাখাওয়াত হোসেনকে পাঠানো হয়েছে খুলনা রেঞ্জে এবং গাছা থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলামকে পাঠানো হয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এবং টঙ্গী পশ্চিম থানায় ওসি কামরুজ্জামানকে পাঠানো হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। এছাড়াও পরিদর্শক সানোয়ার জাহানকে পাঠানো হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ. কে. এম আশরাফ উদ্দিন পাঠানো হয়েছে টুরিস্ট পুলিশ।
এর আগে গত ৯ আগস্ট জিএমপির কোনাবাড়ী, সদর, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম এবং পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে একযোগে রদবদল আনা হয়েছিল। এরপর মাত্র এক মাস পেরুতেই এবার তাদের জিএমপি থেকেই সরিয়ে দেওয়া হলো।
আরো জানতে…….