সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ সংবাদ মাধ্যমকে বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে রাত সাড়ে তিনটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে তাকে আদালতে পাঠানো হবে।