বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গ্রেপ্তার

বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর)  বিকাল ৪টার দিকে তাকে নিজ এলাকা বাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়।

সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম সংবাদ মাধ্যমকে জানান, হাবিবুর রহমান খাঁন হাবিবের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিলো। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।