নিজস্ব প্রতিনিধি : কালিয়াকৈরের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন এম.এ. মুহাইমিন আল জিহান।
সোমবার (২৮ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
নিয়োগ পাওয়া এম.এ. মুহাইমিন আল জিহান বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে এম.এ. মুহাইমিন আল জিহানকে (১৭৯৭০) পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার আহাম্মেদকে (১৮০০৬) ফরিদপুরের মধুখালী উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য : বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দায়িত্ব পালন করছেন।
তাঁর নিজ জেলা ঢাকা।
আরো জানতে…….
কালিয়াকৈরের ইউএনও কাউছার আহাম্মেদকে বদলি
কালীগঞ্জের নতুন ইউএনও তনিমা আফ্রাদ
কাপাসিয়ার নতুন ইউএনও তামান্না তাস্নীম
কাপাসিয়ার ইউএনও আবুল কালাম মো: লুৎফর রহমানকে বদলি
কালীগঞ্জের ইউএনও ইমাম রাজী টুলুকে বাগেরহাটে পদায়ন