কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ‘মিতা স্টুডিও’র মালিকের মৃত্যু

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ‘মিতা স্টুডিও’র মালিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ‘মিতা স্টুডিও’র মালিক রতন দে (৫৫) মারা গেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে কালীগঞ্জের বালীগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন দে পূর্ব বালীগাঁও এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাগোয়া এলাকায় ‘মিতা স্টুডিও’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রতন দে সকালে রেল লাইন দিয়ে হাঁটার সময় বালীগাঁও নাভান প্লাস্টিক কারখানা সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় হঠাৎ অজ্ঞাত ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল আলম রিপন।