জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে যোগদান করেছেন এস. এম. তরিকুল ইসলাম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন এস. এম. তরিকুল ইসলাম(৬৮৭২)।

২৩ জুন (রোববার) সদ্য বিদায়ী জেলা প্রশাসক (যুগ্ম-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর (৬৪০৭) নবাগত জেলা প্রশাসকের কাছে দ্বায়িত্বভার অর্পণ করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সদ্য যোগদানকৃত ডিসি এস. এম. তরিকুল ইসলাম সর্বশেষ প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

গত ১১ জুন (মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে এস. এম. তরিকুল ইসলামকে নিয়োগের আদেশ দেওয়া হয়েছিল।

এছাড়াও গত ১৬ জুন (রোববার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মো: তামিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

এছাড়াও অপর এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মুহম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলিপূর্বক প্রেষণে যুগ্ম-সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে বিসিএস প্রশাসন একাডেমিতে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

(বিসিএস) ১৭ তম ব্যাচ’র কর্মকর্তা ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ২০১৭ সালের ১৫ মে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে গাজীপুরে যোগদান করেছিল।

এবং (বিসিএস) ২০ তম ব্যাচ’র কর্মকর্তা এস. এম. তরিকুল ইসলাম।

 

এ সংক্রান্ত আরো জানতে….

যুগ্ম-সচিব হলেন গাজীপুরের ডিসি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর

গাজীপুরের নতুন ডিসি এস. এম. তরিকুল ইসলাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button