গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে বাণিজ্য প্রসঙ্গে একের পর এক হুঁশিয়ারি দিয়েই চলেছেন।
এবার তার অভিযোগ, আমেরিকান পণ্যে ভারত চড়া হারে শুল্ক আরোপ করে থাকে। যার পরিমাণ ১০০ শতাংশেরও বেশি। তাই ভারতের বাজারে ভালো করে বাণিজ্য করতে পারে না আমেরিকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এসেছেন। তার পরেও বাণিজ্যনীতির চেহারা বদলায়নি।
গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আবার শুল্ক নিয়ে ভারতকে কটাক্ষ করলেন ট্রাম্প। জানালেন, তিনি এসে ভারতের এত দিনের ‘কীর্তি’ ফাঁস করে দিয়েছেন। এবার নয়াদিল্লি শুল্ক কমাতে বাধ্য হবে।
ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের থেকে বিপুল পরিমাণ কর নেয়। আমরা তো ভারতে কিছু বিক্রিই করতে পারি না। তবে ওরা এখন শুল্ক কমাতে রাজি হয়েছে। কারণ এত দিন ধরে ওরা যা করে এসেছে, সেই কীর্তি এখন ফাঁস করে দিয়েছি।’ সূত্র: এনডিটিভি