টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ হামিদ ডাকাত নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল হামিদ ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৪টি এলজি ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ জুলাই) ভোররাতে টেকনাফের মহেশখালীয়াপাড়ার নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হামিদ ডাকাত স্থানীয় ইউপি সদস্য। তিনি সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়ার মৃত মোহাম্মদ হাসেমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সূত্র জানায়, হামিদ গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত একজন ইয়াবা কারবারি। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, ইয়াবা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযানে যায় পুলিশ। এসময় হামিদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে এসব অস্ত্র ও ইয়াবাসহ হামিদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button