গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ৪০ লিটার চোলাই মদসহ জাহাঙ্গীর আলম (৩২) নামে এক মাদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় নাগরী ইউনিয়নের পারাবর্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম তুমুলিয়া ইউনিয়নের বেতুয়ার টেক এলাকার মৃত ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পূর্বাচল উপশহরের ২৪ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে পারাবর্তা এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে ৪০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করে র্যাব-১-এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা। পরে র্যাবের ডিএডি শাহ আলম সরকার বাদী হয়ে কালীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।