আলোচিতজাতীয়

অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে: আইএসপিআর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সম্প্রতি রাজধানী ঢাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি গোপন বৈঠকে সেনাবাহিনীর একজন মেজরের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর, ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতোমধ্যে তার বিরুদ্ধে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেয় সেনাবাহিনী।

এতে বলা হয়, ১৭ জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।

আইএসপিআর আরও জানায়, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে গঠিত তদন্ত আদালতের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রমাণ অনুযায়ী সেনা আইন ও বিধির আওতায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, অভিযুক্ত কর্মকর্তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার বিষয়টিও তদন্তাধীন রয়েছে। এ সংক্রান্ত আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী তার দায় নিরূপণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় মনে করিয়ে দিয়েছে, এটি একটি অরাজনৈতিক, শৃঙ্খলাবান ও পেশাদার বাহিনী—যেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো স্থান নেই। কোনো সেনাসদস্য রাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button