গাজীপুর

কাপাসিয়ায় আনন্দ মিছিলে গিয়ে যুবদল নেতার মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে মোস্তাক অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মোস্তাক আহমেদ (৪৫) উপজেলার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং পরিবহন ব্যবসায়ী। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু সংবাদ মাধ্যমকে বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মোস্তাক আহমেদের নেতৃত্বে টোক ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে জড়ো হন। আনন্দ মিছিল শুরুর আগেই বেলা সাড়ে ১১টার দিকে মোস্তাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, মোস্তাক আহমেদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার সহযোগীরা।

মোস্তাক আহমেদের মৃত্যুতে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এবং সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button