তথ্য গোপনের অভিযোগে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নতুন হল কমিটি চার হলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) মাঝরাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীন হল কমিটি ঘোষণা করা হয়। পরে তদন্তে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হলে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাতে বিতর্কের মুখে ‘ঢাবি ছাত্রদলের হল কমিটি, ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ’ শীর্ষক শিরোনামে খবরের কাগজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা ওই ৬ জনের নাম উল্লেখ করা হয়। যারা অতীতে সরাসরি ছাত্রলীগের রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন।



