আন্তর্জাতিক

জেলেনস্কিকে ক্রিমিয়া ছাড়তে এবং কখনও ন্যাটোতে যোগ না দিতে বললেন ট্রাম্প

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এই আলোচনাপর্বে ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বেশ কয়েকজন ইউরোপীয় নেতাও যোগ দেবেন বলে জানা গেছে। খবর সিএনএনের।

সোমবার (১৮ আগস্ট) এই বৈঠকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার জন্য জেলেনস্কিকে রাশিয়ার দেওয়া কিছু শর্ত মেনে নিতে হবে বলে জানানো হয়। যার মধ্যে রয়েছে ইউক্রেনকে ক্রিমিয়া ছেড়ে দেওয়া এবং কখনও ন্যাটোতে যোগদান না করার বিষয়ে সম্মত হওয়া ।

গত সপ্তাহের আলাস্কায় ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বৈঠকে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ‘ভূমি বিনিময়’ -এর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে জানান মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ।

তবে জেলেনস্কি মন্তব্য করেন,এ ধরনের নিশ্চয়তা অতীতে কাজ করেনি। রাশিয়া এখনও এই ধরনের চুক্তির কথা উল্লেখ করেনি। কিন্তু, জেলেনস্কি ওয়াশিংটনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রাম্প জানান, ইউক্রেনের জন্য ক্রিমিয়া এবং ন্যাটো আলোচনার টেবিলের বাইরের বিষয়।

এদিকে, জেলেনস্কি ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর প্রায় ১২ ঘন্টা পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার সময় যেসব ইউরোপীয় নেতা তার সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে তাদের মধ্যে আছেন, সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মারের পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনসহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতা।

তবে, তাদের সবাই হোয়াইট হাউসে বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button