সারাদেশ

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে তিনজন নিহত 

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন সংবাদ মাধ্যমকে জানান, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও দুজন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপর আহতকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, মারা যাওয়া তিনজন হলেন- আরমান, রাইসা ও তানজিল। তবে নিহতদের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। এই ঘটনার একজন আহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button