গাজীপুর

গাজীপুরে বাসচাপায় পুলিশ পরিদর্শক নিহত, স্ত্রী আহত

নিজস্ব সংবাদদাতা : গাজীপুরে বাসচাপায় এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইনেসামনে চান্দনা চৌরাস্তা–জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোস্তাফিজ হাসান (৪২)। তিনি নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে পরিদর্শক মোস্তাফিজ হাসান ও তাঁর স্ত্রী লতিফা জিয়াসমিন তাদের প্রাইভেটকার রেখে পুলিশ লাইনে প্রবেশ করেন। পরে সেখান থেকে বের হয়ে রাত সাড়ে নয়টার দিকে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় শিববাড়ি থেকে কাপাসিয়া টোকগামী ‘পথের সাথী’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁর স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মহানগর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button