আলোচিতজাতীয়শিক্ষা

মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন বাংলাদেশি আলেম শায়খ এরশাদুর রহমান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশি আলেম ও গবেষক শায়খ এরশাদুর রহমান সৌদি আরবের মর্যাদাপূর্ণ মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউট মাহাদু তালীমিল লুগাহ আল আরাবিয়াহ-তে শিক্ষকতা করবেন।

চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে যান। বর্তমানে তিনি সেখানকার ‘ফ্যাকাল্টি অব এরাবিক ল্যাংগুয়েজ’-এর ভাষাতত্ত্ব বিভাগ (قسم اللغويات) থেকে আরবি সাহিত্যে পিএইচডি করছেন। এর আগে তিনি একই বিভাগ থেকে এমফিল সম্পন্ন করেছেন।

তার পিএইচডি গবেষণার শিরোনাম ছিল: “أثر اللغة العربية في اللغة البنغالية: دراسة تقابلية” (বাংলা ভাষায় আরবি ভাষার প্রভাব: একটি তুলনামূলক অধ্যয়ন)। এই গবেষণাকে মদিনায় ‘আরবি ভাষায় বাংলা ভাষা নিয়ে প্রথম একাডেমিক গবেষণা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গবেষণাপত্রটির মুনাকাশা (আলোচনাসভা) অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি। তার প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন ড. যুবাইর বিন মুহাম্মাদ আইয়্যুব – যিনি বিখ্যাত ক্বারী আইয়্যুবীর সুযোগ্য সন্তান।

শায়খ এরশাদুর রহমানের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী গ্রামে। তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button