২০১৬ সালে যৌথবাহিনীর অভিযানে নিহত ৪ জঙ্গির পরিবারের সন্ধান চায় পুলিশ

২০১৬ সালে যৌথবাহিনীর অভিযানে নিহত ৪ জঙ্গির পরিবারের সন্ধান চায় পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ২০১৬ সালে গাজীপুরে গাজীপুর জেলা পুলিশ, বগুড়া জেলা পুলিশ ও সিটিটিসির যৌথ অভিযানে ৭ জঙ্গি নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো ৪ জনের মরদেহ শনাক্ত করা যায়নি এবং তাদের কোনো আত্মীয়ের খোঁজ পাওয়া যায়নি।

‎নিহতদের পরিবারের সদস্যদের সন্ধানে এবং তাদের পরিচয় শনাক্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ হেডকোয়ার্টার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

বাংলাদেশ পুলিশের ফেইসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, ৮ অক্টোবর ২০১৬ সালে গাজীপুর জেলার জয়দেবপুর থানার নোয়াগাঁও, পাতারটেক, আফারখোলা গ্রামে গাজীপুর জেলা পুলিশ, বগুড়া জেলা পুলিশ ও সিটিটিসির যৌথ অভিযানে ৭ জন কথিত জঙ্গি নিহত হয়। এ ৭ জন কথিত জঙ্গির মৃতদেহের মধ্যে ৩ জনের মৃতদেহ শনাক্ত হয় এবং অপর ৪ জনের মৃতদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্ত না হওয়া এসব মৃত ব্যক্তিদের কোনো আত্মীয়-স্বজন এখনও খুঁজে পাওয়া যায়নি।

‎ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তিদের চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকার (ফোন- ০২৪১২০৩১১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।