জাতীয়

পদোন্নতি পেলেন পুলিশের ৫৯ কর্মকর্তা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (০৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ৩৪, ৩৫ ও ৩৬তম বিসিএস ব্যাচ ও বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরা রয়েছেন।

পদোন্নতি প্রাপ্তদের তালিকা—

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button